সারাদেশ

পিরোজপুরে যুবদল-ছাত্রলীগের পাল্টাপাল্টি হামলায় আহত ৪০

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর : পিরোজপুরের মঠবাড়িয়ায় যুবদলের কর্মীসভায় হামলার ঘটনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলালসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলাল জানান, দলীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদের পাশে মঙ্গলবার তার বাড়িতে যুবদলের কর্মীসভার আয়োজন করেন। এতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোনায়েম মুন্না, বরিশাল বিভাগীয় যুবদলের সহ-সভাপতি আক্তারুজ্জামান শামীম এবং কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়।

সকাল ১১টার দিকে মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ এর শতাধিক অনুসারীরা তাদের উপর লাঠিসোটা ও লোহার পাইপ নিয়ে হামলা করে। এ সময় তাদের উপর ইটপাটকেল ছোঁড়ে হামলাকারীরা। এতে রুহুল আমীন দুলাল, মঠবাড়িয়া পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন ফরাজীসহ তাদের অনেক নেতাকর্মী আহত হয়। গুরুতর আহত ৭ থেকে ৮ জনকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে মঠবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদের সামনে স্থাপন করা প্রতিকৃতিতে ভাঙচুর করে বিএনপির নেতাকর্মীরা। এতে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিবাদ করায় তাদের উপর ইটপাটকেল ছুঁড়তে শুরু করে বিএনপির লোকজন। এতে তাদের তিন থেকে চারজন আহত হয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে, মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন জানান, বর্তমানে মঠবাড়িয়ার পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা