সারাদেশ

সিলেটে করোনায় আরেকজনের মৃত্যু, নতুন শনাক্ত ২৩

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে করোনায় আরেকজনের মৃত্যু হয়েছে। আর নতুন আক্রান্ত হয়েছেন ২৩ জন। নতুন একজনসহ বিভাগজুড়ে মোট মৃত্যুর সংখ্যা ২৬২। এর মধ্যে সিলেটের ১৯৮, সুনামগঞ্জের ২৬, হবিগঞ্জের ১৬ ও মৌলভীবাজারের ২২ জন।

এসময়ে নতুন আক্রান্ত হয়েছেন ২৩ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ২শ' ৯৮ । এর মধ্যে সিলেট জেলার ৮ হাজার ৯শ' ৮৬, সুনামগঞ্জের ২ হাজার ৫শ' ৪, হবিগঞ্জের ১ হাজার ৯শ' ৪২ ও মৌলভীবাজারে ১ হাজার ৮শ' ৬৬ জন।

গত ২৪ ঘন্টায় বিভাগজুড়ে সুস্থ হয়েছেন আরও ৩৮ জন। এদের মধ্যে সিলেটের ৩৬, সুনামগঞ্জের ১ ও মৌলভীবাজারের ১ জন। সব মিলিয়ে বিভাগজুড়ে সুস্থ রোগীর সংখ্যা ১৪ হাজার ২শ' ৮। এরমধ্যে সিলেট জেলার ৮ হাজার ৪শ' ৪৫, সুনামগঞ্জের ২ হাজার ৪শ' ৪৮, হবিগঞ্জের ১ হাজার ৫শ' ৮৫ ও মৌলভীবাজারের ১ হাজার ৭শ' ৩০ জন।

বর্তমানে করোনার উপসর্গ নিয়ে ও আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২ হাজার ৩৭ জন। এর মধ্যে ৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত, আর অন্যরা উপসর্গ নিয়ে ভর্তি।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা