সারাদেশ

পদ্মায় জেলের জালে ২৫ কেজি ওজনের বোয়াল

নিজস্ব প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী) : গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জেলের জালে ২৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে পদ্মা-যমুনার মোহনায় মাছটি ধরা পড়ে। মাছটি দেখতে ভিড় করে আশেপাশের মানুষ। পরে মাছটি দৌলতদিয়া ঘাটের নাটো মোল্লার আড়ত থেকে নিলামে কেনেন শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক মো. শাজাহান শেখ ও নুরু শেখ।

মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ জানান, সকালে নাটো মোল্লার আড়ত থেকে ২৫ কেজি ওজনের বোয়াল মাছটি ২ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৭০ হাজার টাকা দিয়ে কিনেছেন। তিনি বলেন, মাছটি পরে ৭৫ হাজার টাকায় এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছি।

মাছ ব্যবসায়ী নুরু মিয়া জানান, মঙ্গলবার ভোরে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলেন স্থানীয় জেলে কালী হলদার। এসময় তার জালে বিশাল আকৃতির ওই বোয়াল মাছটি ধরা পড়ে।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এবার পদ্মায় ইলিশের আকাল থাকলেও এ মৌসুমে মাঝে মধ্যেই বিভিন্ন প্রজাতির মিঠা পানির সুস্বাদু বড় আকারের মাছ পাওয়া যাচ্ছে।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা