সারাদেশ

ফতুল্লায় কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাত এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

নিহতের পরনে লাল চেক ফুলহাতা শার্ট ও জিন্স প্যান্ট ছিল। স্থানীয় লোকজনের ধারণা দুর্বৃত্তরা ঘটনাস্থলেই কিশোরটিকে গলা কেটে হত্যা করেছে। তবে এলাকার কেউ তাকে চিনে না।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, নিহত কিশোরের পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় জানতে পারলে হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্ত করা সহজ হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পুলিশের কয়েকটি টিম তদন্ত শুরু করেছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা