সারাদেশ

টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ : কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে এক ‘রোহিঙ্গা মাদক কারবারি’ নিহত হয়েছে বলে দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (২১ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লাথোরঘোনার পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি থ্রি কোয়ার্টার ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে না পারলেও সে রোহিঙ্গা বলে ধারণা করছে র‌্যাব। কক্সবাজার র‌্যাব-১৫ এর হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ এএসপি শাহ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ইয়াবা পাচারের খবর পেয়ে লোথোরঘোনা পাহাড়ে যায় র‌্যাবের একটি টিম। অবস্থান টের পেয়ে মাদক কারবারিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও গুলি চালালে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘনাস্থলে তল্লাশি চালিয়ে ইয়াবা, অস্ত্র ও একজনের মরদেহ পাওয়া যায়।’ এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান জানান, গুলিবিদ্ধ লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজারে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

গত ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-১৬) চেকপোস্টে পুলিশের বাহারছড়া তদন্তকেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন মেজর সিনহা। ওই সময় সিনহার সঙ্গে থাকা সাহেদুল ইসলামকে (সিফাত) পুলিশ গ্রেফতার করে। সিনহা হত্যাকাণ্ডের পর কক্সবাজার পুলিশের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা-প্রতিক্রিয়া শুরু হলে 'বন্দুকযুদ্ধ' থেমে যায়। দীর্ঘ সময় পর ফের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এদিকে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাবে চলতি বছরের নভেম্বর পর্যন্ত আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে মোট ২২০ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

[ঢাকা, ২৮ জুলাই, ২০২৬] গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয়...

মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নাছিমা বেগম নামে এক নারী নিহ...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তথ্য অফিসের সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অবহিত...

সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই মাদকের বিরুদ্ধে: ফখরুল

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মি...

মানুষকে হয়রানি করার জন্য বিএনপি ভোটে নির্বাচিত হয় নাই: এমপি খোকন

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা