সারাদেশ

বঙ্গোপসাগরে ট্রলারসহ ১৮ জেলে নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা) : বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ট্রলারসহ ১৮ জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের সন্ধান না পাওয়ায় সোমবার (২১ ডিসেম্বর) রাতে বরগুনা সদর থানায় ট্রলার মালিক মো. নুরুল ইসলাম একটি জিডি করেছেন, জিডি নং ১০০৩।

নিখোঁজ জেলেদের মধ্যে ১১ জনের বাড়ি বরগুনা জেলার গুলিশাখালী ও বাকি সাতজন ভোলার নুরাবাদ এলাকার বাসিন্দা। তাদের মধ্যে বরগুনার গুলিশাখালী এলাকার মো. রিপন, মো. বাবুল, আলমগীর হোসেন, মোশারেফ হোসেন এবং ভোলা জেলার নুরাবাদ এলাকার মো. ফারুক মাঝির নাম পাওয়া গেছে।

এফবি হযরত কায়েদ (র.) ট্রলারের মালিক মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নুরুল ইসলাম জানান, গত ৬ ডিসেম্বর বরগুনার গুলিশাখালী ঘাট থেকে ১৮ জেলেসহ খাদ্য সামগ্রী নিয়ে মাছ ধরার জন্য সাগরে রওনা হয়। সাধারণত প্রতি ট্রিপ ৮ থেকে ১০ দিনের মধ্যেই কূলে ফিরে আসে। এই সময়ের মধ্যে না আসায় তাদের স্বজনরা কান্নাকাটি করছেন।

জেলেদের সঙ্গে কোনো যোগাযোগ করতে না পারায় বরগুনা সদর থানায় জিডি করা হয়েছে।

তিনি আরও জানান, যে খাদ্য সামগ্রী নিয়ে যাওয়া হয়েছে, তাতে মাত্র ৮ ১০ দিনের মতো সাগরে থাকতে পারার কথা; তবে এখনও না ফেরায় ধারণা করা হচ্ছে, ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে পারে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ট্রলার মালিক আমাদের বিষয়টি জানিয়েছে। আমরা আইনের সহযোগিতা চেয়েছি এবং সমিতির পক্ষ থেকেও অনুসন্ধান করা হবে।

বরগুনা সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম জানান, সোমবার রাত ১১টার দিকে নুরুল ইসলাম নামে এক ব্যক্তি থানায় জিডি করেছেন। বিষয়টি উপকূলীয় জেলাগুলোতে জানানো হবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা