সারাদেশ

চট্টগ্রামে আবারও পেঁয়াজের দাম বৃদ্ধি

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : স্থিতিশীল থাকার পর চট্টগ্রামে আবারও বাড়ছে পেঁয়াজের দাম। গত দুই সপ্তাহ আগের তুলনায় বিভিন্ন দেশ থেকে আসা পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত।

ব্যবসায়ীরা বলছেন, আমদানি কিছুটা কমে আসার কারণে চাহিদা বাড়ায় দাম বাড়ছে। যদিও পেঁয়াজ এনে বিপুল ক্ষতির সম্মুখীন হওয়ার দাবি আমদানিকারকদের।

জানা গেছে, প্রায় সব দেশের পেঁয়াজেরই দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ১৫ টাকা। খাতুনগঞ্জে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে ৪৮ থেকে ৫৫ টাকা কেজি দরে। যা সপ্তাহদুয়েক আগে ছিল ৪৫ থেকে ৪৮ টাকা কেজি। তুলনামূলক ভালো মানের তুরষ্কের পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে ৫২ থেকে ৬৮ টাকা দরে, পনেরো দিন আগে যা ছিল ৩৫ থেকে ৪৫ টাকার মধ্যে।

এছাড়া মিশর, চীন, ইরান, আফগানিস্তান, হল্যান্ড এবং নিউজিল্যান্ডের পেঁয়াজ বিক্রি হচ্ছে আগের তুলনায় ১০-১৫ টাকা বেশি দরে।

আড়তদাররা বলছেন, মাস দুয়েকয়েক আগে বিভিন্ন দেশ থেকে চাহিদার অতিরিক্ত ও নিম্নমানের বিপুল পরিমাণ
পেঁয়াজ আসায় দাম কমে যায়। এখন আমদানির পরিমাণ কমার পাশাপাশি ভালো মানের পেঁয়াজের চাহিদা বাড়ায় বাড়ছে দাম। আমদানিকারকরা বলছেন, পেঁয়াজ আমদানি করে এবার বিপুল ক্ষতির শিকার হয়েছেন তারা। এখন দাম একটু বাড়লে সেই ক্ষতি পোষাতে চান তারা।

কৃষিবিভাগের তথ্যমতে, ২ লাখ ৮ হাজার ১৮৪ মেট্রিকটন আমদানির ছাড়পত্রের বিপরীতে বিশ্বের ১১ দেশ থেকে এখন পর্যন্ত বন্দরে এসেছে ৯১ হাজার ৭২৫ মেট্রিকটন পেঁয়াজ।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা