সারাদেশ

পলাশবাড়ি বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ি বিদ্যুৎকেন্দ্রে পাওয়ার গ্রিডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।

সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পলাশবাড়ি গ্রিডের উপসহকারী প্রকৌশরী রফিকুল ইসলাম জানান, বিকেল ৪টা ৪০ মিনিটে হঠাৎ করে পলাশবাড়ি গ্রিডের গোবিন্দগঞ্জ নেসকো ফিদারের বিদ্যুৎ ট্রান্সফর্মারে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। পরে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বিস্ফোরণের পর গাইবান্ধার সবক’টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সন্ধ্যা ৭টার দিকে পলাশবাড়িতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও গাউবান্ধা-১, ২ ও গোবিন্দগঞ্জ ফিদারে এখানো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বখতিয়ার উদ্দিন জানান, বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা