সারাদেশ

খুলনায় ২ কোটি ৪৩ লাখ ব্যয়ে ২৬টি প্রকল্প বাস্তবায়ন

নিজস্ব প্রতিনিধি, খুলনা : ২০১৮-১৯ অর্থ বছরে দাকোপ ও কয়রা উপজেলার প্রকল্পভুক্ত ১০টি ইউনিয়নে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দুই কোটি ৪৩ লাখ ২৪ হাজার ৫৬৯ টাকা ব্যয়ে ২৬টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে।

এর মধ্যে রয়েছে সাইক্লোন সেল্টারে যাতায়াতের জন্য ১৭টি রাস্তা, সুপেয় পানির জন্য পাঁচটি পানির প্লান্ট, দুটি কালভার্ট, একটি হাইড্রোপনিক এবং উন্নত জাতের ভেড়া পালনের জন্য একটি ডেমো প্রকল্প। এছাড়া ২০১৯-২০২০ অর্থ বছরে দুই কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ৬৪১ টাকা বাজেটে রেইন ওয়াটার হার্ভেস্ট্রিং সিস্টেম ২৮টি, দুটি আরলি ওয়ার্নিং সিস্টেম, লবন সহিষ্ণু জাতের প্রদর্শনী ও দুটি নার্সারি এবং লবন সহিষ্ণু জাতের প্রশিক্ষণ ও দুটি প্রদর্শনী, একটি ব্রীজসহ মোট ৩৫টি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) সকালে খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের আওতায় জেলা পর্যায়ের ত্রৈমাসিক সভা। উক্ত সভায় এ তথ্য জানানো হয়।

এ সভায় আরও জানানো হয়, ১০টি ইউনিয়নের ২৫টি ওয়ার্ডের মোট ৩১৪২টি পরিবারকে ২৯ হাজার ৪৮০ টাকা হিসাবে মোট নয় কোটি ২৬ লাখ ২৬ হাজার ১৬০টা প্রদান করেছে। ভেড়া পালন, তরমুজ চাষ, হাস পালন, মাছ ও সবজি চাষ, দেশি জাতের মুরগি, কাঁকড়া চাষ ও সূর্যমুখী চাষের মাধ্যমে স্বাবলম্বী করতে পরিবারগুলোকে এ সহযোগিতা দেয়া হয়।

খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালে বিশেষ অতিথি ছিলেন- ইউএনডিপি’র এসডিজি বিষয়ক বিশেষজ্ঞ এএসএম মাহবুব আলম।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা