সারাদেশ

গরম পানি দিয়ে স্ত্রীর শরীর ঝলসে দিলো স্বামী

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : যৌতুকের টাকা না পেয়ে গরম পানি দিয়ে স্ত্রীর শরীর ঝলসে দিয়েছে স্বামী। এ ঘটনায় গৃহবধূ অনামিকা দেবকে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, সদর উপজেলার কনকপুর ইউনিয়নের আব্দা গ্রামের সঞ্জিত কান্তি নাগের সঙ্গে চার বছর আগে অনামিকা দেবের বিয়ে হয়। এর কিছুদিন পর থেকে যৌতুকের দাবিতে বিভিন্ন সময় স্ত্রীকে অত্যাচার করতো সুজিত।

গতকাল রোববার সকালে স্ত্রীকে বাবার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দেয় স্বামী। টাকা আনতে অপারগতা প্রকাশ করলে অনামিকাকে নির্যাতন করে শরীরে গরম পানি ঢেলে দেয়। এতে শরীরের পিঠসহ কিছু অংশ ঝলসে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী অনামিকা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি অভিযোগ থানায় এসেছে তদন্ত করে আইনআনুগ ব্যবস্থা নেয়া হবে।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সল জামান জানান, গৃহবধূ অনামিকা দেবকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা