সারাদেশ

রাজশাহীতে হেরোইনসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহী মহানগরীতে ৪ কোটি ১৮ লাখ টাকার হেরোইনসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, গোদাগাড়ীর দিয়াড় মানিকচক এলাকার কামরুল ইসলাম (৫০) এবং নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার হড়গ্রাম নতুন পাড়ার ওমর শরীফ রনি (৩০)।

সোমবার (২১ ডিসেম্বর) সকালে র‌্যাব-৫ এর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,রবিবার রাতে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি ১৮৫ গ্রাম হেরোইনসহ তাদের আটক করা হয়।

র‌্যাব আরও জানায়, আটককৃতরা শীর্ষ মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরেই মাদক কারবারে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নজরদারির মাধ্যমে তাদের হাতে নাতে আটক করে র‌্যাব। এরই ধারাবহিকতায় রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের ৪ কেজি ১৮৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

যার আনুমানিক মূল্য ৪ কোটি ১৮ লাখ টাকা। এব্যাপারে আসামিদের রিরুদ্ধে রাজশাহী মহানগর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা