সারাদেশ

মুক্তাগাছায় ধসে পড়েছে সড়ক, যান চলাচল ব্যাহত

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহ-উত্তরবঙ্গ ও ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা উপজেলায় কালভার্টের সংযোগস্থলের ইট-সুড়কিসহ রাস্তা ধসে পড়েছে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার (২১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মানকোন ইউনিয়নের নিমুরিয়ায় কালিয়ারপুল এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর থেকে বিকল্প হিসাবে ১৫ কিলোমিটার ঘুরে ময়মনসিংহ-জামালপুর সড়কের মুক্তাগাছা চেচুয়া দিয়ে গ্রামীণ সড়ক কালীবাড়ি হয়ে ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চলাচল করছে।

এলাকাবাসীর অভিযোগ, কালিয়ারপুল কালভার্ট ও সংযোগস্থল রাস্তাটি দীর্ঘদিন ধরেই নড়বড়ে অর্থাৎ নাজুক ছিল।

সংশ্লিষ্ট সড়ক ও জনপথ বিভাগ বিষয়টির প্রতি গুরুত্বারোপ করেনি। আজ সকালে একটি মালবাহী ট্রাক ঘটনাস্থল সড়কে দেবে যায়। পরে ট্রাকটি দ্রুতবেগে পার হলেও সড়ক দেবে গিয়ে ধসে পড়তে থাকে। একপর্যায়ে যান চলাচলে অনুপযোগী হয়ে পড়ে।

মুক্তাগাছা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অসিত বরণ দেব জানান, সড়ক দেবে যাওয়ার বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা