সারাদেশ

মানিকগঞ্জে বাল্যবিয়ের দায়ে বরকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডি গ্রামে বাল্যবিয়ের দায়ে রানা বেপারি (২২) নামের এক যুবককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর হোসেন এই জরিমানা করেন।

বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, জরিমানা প্রাপ্ত ওই যুবক হাটিপাড়া ইউনিয়নের বরুন্ডি গ্রামের পান্নু বেপারির ছেলে।

শুক্রবার রাতে ১৬ বছরের এক কিশোরীকে বিয়ে করে বাড়িতে এনেছে এমন খবরে ভ্রাম্যমাণ আদালত তার বাড়িতে অভিযান চালায়।

এরপর বাল্যবিয়ে নিরোধ আইনে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা