সারাদেশ

‘অসৎ উদ্দেশ্য থেকেই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা’

নিজস্ব প্রতিনিধি, রংপুর : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের অসৎ উদ্দেশ্য থেকেই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে। তারা একটি ভাস্কর্য ভেঙে দেখতে চেয়েছে জনগণ কীভাবে বিষয়টিকে নেয়। তারা বাঘা যতীনের ভাস্কর্যও ভেঙেছে। অন্য ভাস্কর্যও ভাঙবে। আমরা যদি শুরুতেই অপশক্তিকে আঘাত করতে না পারি, তবে তা চলমান থাকবে।’

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুর টাউন হলে রংপুর ফাউন্ডেশন আয়োজিত পূণঃমুদ্রণকৃত রংপুর জেলার ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন, গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।

টিপু মুনশি বলেন, ‘১৯৭১ সালে ২১ বছর বয়সে যুদ্ধ করেছি। আমার বাবা করেছেন ৬১ বছরে। আগামী বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এসব রাজাকার আল-বদর, পাকিস্তানের পা চাটা কুকুরেরা এখনও কোন সাহসে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙে। এই অপশক্তিই ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তারা ১৯৭১ সালের পরাজিত শক্তি। অথচ বঙ্গবন্ধু একটি অসম্প্রদায়িতক, আধুনিক দেশ গড়তে চেয়েছিলেন এবং সেই চেতনা তিনি রেখে গেছেন।’

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা কর্তৃক পতাকা অবমাননার বিষয়ে তিনি বলেন, ‘বিজয়ের মাসে পতাকা অবমাননার বিষয়ে প্রশাসন তদন্ত করছে। বিজয়ের মাঝে এ ধরনের ঘটনা চেতনার ওপর আঘাত। তাদের বিরুদ্ধে সাংবিধানিকভাবে যে ব্যবস্থা নেওয়া দরকার, সেটি নিতে হবে।’

জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাফিয়া খানম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ প্রমুখ।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা