সারাদেশ

‘পদ্মা সেতুর ফলে ৫ শতাংশ দারিদ্র্য কমবে’ 

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর : পদ্মা সেতু নির্মাণের ফলে দেশে ৫ শতাংশ দারিদ্র্য কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ‘বর্তমানে দেশে দারিদ্র্যের হার ২০ শতাংশ। আমরা আশা করছি, পদ্মা সেতু চালু হলে দারিদ্রের হার ৫ শতাংশ কমে যাবে।’

শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে মাদারীপুরের শিবচরে ৫০০ আসনবিশিষ্ট নূর ই আলম চৌধুরী অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মো. তাজুল ইসলাম বলেন, ‘অর্থনীতিবিদরা হিসাব করে বলছেন- পদ্মাসেতু নির্মাণের ফলে জিডিপির প্রবৃদ্ধি ১ শতাংশের অধিক বেড়ে যাবে। এর ফলে দারিদ্র্য কমে আসবে।’

এ সময় মন্ত্রী আরও বলেন, দেশে একশত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। চট্টগ্রামে বিশাল অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে, যেখানে ৩০ লাখ মানুষের কর্মসংস্থান হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি। শিবচর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাউদ্দিন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী ও আওয়ামী লীগ নেতারা।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা