সারাদেশ

কিশোরগঞ্জে ট্রাকচাপায় নিহত ৩

নিজস্ব প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত দুজন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের উপজেলার কলিকাপ্রসাদ নয়াহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি ভৈরর থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। পথে কলিকাপ্রসাদ নয়াহাটি এলাকায় নিকলী থেকে ভৈরবগামী অটোরিকশাকে চাপা দেয় ট্রাকটি।

এতে ঘটনাস্থলেই এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়। আহত হন কমপক্ষে চারজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অন্যরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

ভৈরব থানার ওসি মামুনুর রহমান জানান, দুর্ঘটনায় আহত দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা