সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রেনের ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার ভৈরবে ট্রেনের ধাক্বায় সেতু থেকে পড়ে ২ জন নিহত হয়েছে। এই ঘটনায় নিহতদের নাম পরিচয় এখেনও জানা যায়নি তবে তাদের মধ্যে ১ জন নারী (৩২) এবং অপরজন পুরুষ (৩৫)।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে শহরের ভৈরবপুর এলাকার ২৭ নম্বর সেতুতে এই দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনা, নিহত ৫

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল সাড়ে ৮টায় সোনারবাংলা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি ভৈরবপুর এলাকার ২৭ নম্বর রেলওয়ে সেতুটি অতিক্রম করার সময় ২ জনকে ধাক্কা দিলে তারা সেতুর নিচে পড়ে গুরুতর ভাবে আহত হয়। এই ঘটনার সময় তারা ২ জনেই সেতুর রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পুরুষ ব্যক্তিটিকে মৃত ঘোষণা করেন। এরপর হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরে আহত ঐ নারীও মারা যায়।

হাসপাতালের চিকিৎসক বুলবুল আহাম্মদ বলেন, তাদেরকে হাসপাতালে আনার পরে আমরা আহত পুরুষকে মৃত অবস্থাতেই পাই। এর পরে হাসপাতালে ভর্তির কিছু পরে ঐ নারীও মারা যায়।

আরও পড়ুন: জমি সংক্রান্ত বিরোধে নিহত ১

ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো. আকবর হোসেন জানান, লাশ ২টি রেলওয়ে থানায় রাখা হয়েছে। এ সময় তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তাদের পরিচয় না পেলে লাশ ময়না তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা