সংগৃহীত ছবি
সারাদেশ

এশিয়ান পেইন্টসের কারখানায় আগুন

জেলা প্রতিনিধি: মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে এশিয়ান পেইন্টসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনা, নিহত ৫

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে।

মিরসরাই ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

উল্লেখ্য, এর আগে এশিয়ান পেইন্টসের কর্মকর্তা কর্মচারীরা প্রথমদিকে তাদের নিজস্ব সরঞ্জাম দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এরপর দ্রুততম সময়ে যোগ হয় মিরসরাই ফায়ার সার্ভিস।

আরও পড়ুন: জমি সংক্রান্ত বিরোধে নিহত ১

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার হায়াতুন্নবী বলেন, এশিয়ান পেইন্টসের ৩ নম্বর ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মিরসরাই ফায়ার স্টেশনের কর্মীরা বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সেখানে থাকা ক্যামিকেল এবং রং পুড়ে গেছে। অগুন নিয়ন্ত্রণে বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরাও যোগ দেন। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কারখানা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন তাদের এক্সপার্ট টিম এসে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি নিরুপণ করবে।

এশিয়ান পেইন্টসের এজিএম জাহেদ হাসান বলেন, আজ সকালে কারখানার ৩য় তলায় আগুনের ঘটনা ঘটে। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। কীভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ কী, সেটি আমাদের একটি টিম পরিদর্শনে করবে। তারপর জানানো হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা