সারাদেশ

মাকে বেঁধে রেখে ছেলেকে হত্যা, টাকা ও স্বর্ণ লুট

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুরে ঘরে ঢুকে এক যুবককে গলা কেটে হত্যা করে স্বর্ণালঙ্কার ও নগদ ১০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় অন্য ঘরে বেঁধে রাখা হয় বৃদ্ধা মাকে।

হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকার ভাড়া বাসায় বৃদ্ধা মা রূপবান বানু, ছোট ভাইয়ের স্ত্রী মাহমুদাকে নিয়ে থাকতেন মজনু মিয়া। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে তাদের চিৎকার শুনে প্রতিবেশিরা বাসায় গিয়ে দেখেন মজনুর মা বাঁধা অবস্থায় এবং ঘরের জিনিসপত্র ওলটপালট। সামনের কক্ষের বিছানার ওপর পড়ে আছে মজনুর গলাকাটা মরদেহ। স্বজনদের দাবি, গভীর রাতে দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

মজনু মিয়ার ভাই বলেন, মার হাত পা বাঁধা অবস্থায় ছিল, ঘরে রাখা টাকা ও স্বর্ণালঙ্কার ছিল সব নিয়ে গেছে। কিছু দিন আগে একটা গাড়ি বিক্রি করেছে ১০ লাখ ৬০ হাজার বা ৬১ হাজার টাকা। ওই টাকাটা গতকাল রাতে বাসায় নিয়ে এসেছিল, ওই টাকাসহ সব কিছু নিয়ে গিয়েছে।

হত্যার খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ কর্মকর্তা ছাড়াও পিবিআইয়ের কর্মকর্তারা।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. আব্দুর রহীম বলেন, সবকিছু বিবেচনা করে এ হত্যাকাণ্ডটি রহস্যজনক মনে হচ্ছে। নিরবিচ্ছিন্ন তদন্ত করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আমাদের সবোর্চ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবো।

নিহত মজনু মিয়া মাইক্রোবাস চালক ছিলেন তিনি।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা