ঘন কুয়াশা : বঙ্গবন্ধু সেতুতে যান চলাচলে ধীর গতি 
সারাদেশ

ঘন কুয়াশা : বঙ্গবন্ধু সেতুতে যান চলাচলে ধীর গতি 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে যান চলাচলে বিঘ্ন ঘটছে। সেতুর ওপরে যান চলাচল কখনো বন্ধ আবার কখনো অল্প সময়ের জন্য খুবই ধীরগতিতে চালু রাখা হচ্ছে। এতে মহাসড়কে যানজট বাড়ছে।

সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকেই কুয়াশা বাড়তে থাকে। পরে মধ্য রাত ২টার দিকে সেতুর ওপর দিয়ে সব রকম যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। এরপর ভোর রাত সাড়ে ৩টার দিকে কিছু সময়ের জন্য মাত্র একটি করে গাড়ি পার করলেও আধ ঘণ্টা পর আবারও যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত এভাবে থেমে থেমে অল্প সময়ের জন্য সেতু চালু রাখা হচ্ছে। এর ফলে সেতুর পশ্চিম পারে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শত শত গাড়ি লাইনে দাঁড়িয়ে রয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, কুয়াশার রিক্টার স্কেল ৪০ শতাংশের নীচে নেমে আসার কারণে রাত ১টা ৫৫ মিনিটে সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর মাঝে মধ্যে অল্প সময়ের জন্য গাড়ি চলাচল চালু থাকলেও বেশিরভাগ সময়ই বন্ধ রয়েছে। এতে সেতুর পশ্চিম পাড়ে শত শত যানবাহন আটকা পড়ে রয়েছে। এতে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা