সারাদেশ

সিলেট জেলা পরিষদের উপহার পেলেন স্থানীয় মুক্তিযোদ্ধারা

নিজস্ব প্রতিনিধি, সিলেট : মহান বিজয় দিবস (২০২০) উদযাপন উপলক্ষে সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান মহানগর ও জেলা কমান্ড ইউনিটের মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার(১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা পরিষদের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. লুৎফুর রহমান অ্যাডভোকেট, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, আব্দুল মালেক বীরপ্রতিক, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, সাবেক জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সাবেক সদর উপজেলা কমান্ডার ইরশাদ আলী।

জেলা পরিষদের সাঁটলিপিকার একেএম কামারুজ্জামান মাসুমের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদ সিলেটের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ। অনুষ্ঠানে সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, শামীম আহমদসহ পরিষদের সদস্য, মহানগর, জেলা কমান্ড ইউনিটের মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তালিকা অনুযায়ী সিলেট মহানগরের আওতাধীন ৯৭ জন এবং জেলা কমান্ড ইউনিটের ২৯ জন মুক্তিযোদ্ধার মধ্যে শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিবৃন্দ।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা