সারাদেশ

‘স্বাধীনতাকে ব্যর্থ করে দিতেই বুদ্ধিজীবীদের হত্যা’ 

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, স্বাধীনতাকে ব্যর্থ করে দিতেই বিজয়ের প্রাক্কালে দেশীয় আলবদরদের সহযোগিতায় দেশের প্রথিতযশা বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। আজকে জাতির পিতার জন্মশতবার্ষিকী শুধু জাতীয়ভাবে না; আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে। আজকে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো বঙ্গবন্ধুর নামে পুরস্কার দিচ্ছে। জাতি হিসেবে আমরা গর্বিত, এর থেকে গর্ব আর অহংকারের কী হতে পারে!

সোমবার (১৪ ডিসেম্বর) দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ অডিটরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিরল পাক-হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এক আলোচনায় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে কেউ মুছে ফেলতে পারেননি। পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর খুনি মোস্তাকরা ভেবেছিল এ বাংলাদেশে বঙ্গবন্ধুর নাম উচ্চারিত হবে না। তারা মনে করেছিল, বঙ্গবন্ধুকে হত্যার পর এ বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস কেউ জানবে না। মানুষের মন থেকে ২৩ বছরের লড়াই-সংগ্রামের ইতিহাস মুছে যাবে। কিন্তু; তারা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারে নাই। স্বাধীনতার সেই ইতিহাসকে মুছে ফেলতে পারে নাই।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকে কেউ হেয় করতে পারবে না। জিয়া-এরশাদ-খালেদা জিয়া বঙ্গবন্ধুকে হেয় করার অনেক চেষ্টা করেছে। বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে পারে নাই। বঙ্গবন্ধুর খুনিদের রাজনীতিতে আনার চেষ্টা করা হয়েছে। বঙ্গবন্ধুর খুনি স্বাধীনতাবিরোধীদের এমপি বানানো হয়েছে, মন্ত্রী বানানো হয়েছে। কোনো লাভ হয় নাই। বঙ্গবন্ধুকে যারা আঘাত করার চেষ্টা করছে তারা অন্ধকারে হারিয়ে যাবে।

তিনি বলেন, আজকে যারা বঙ্গবন্ধুকে আঘাত করার চেষ্টা করছেন; আমি বলব আপনারা ভুল করছেন। যে অন্ধকার পথে হাঁটছেন, সে অন্ধকারে আপনারা হারিয়ে যাবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাবের মো. সোয়াইবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিরল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম অরু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ভুট্টো।

প্রতিমন্ত্রী এর আগে বিরলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা