সারাদেশ

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে জোরপূর্বক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে ধর্ষণের শিকার হওয়া ওই নারী বাদি হয়ে বোয়ালমারী থানায় মামলা করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের পশ্চিম চরবর্নি গ্রামের এক ট্রলি চালকের স্ত্রীকে একই গ্রামের আ. জলিল প্রামানিকের ছেলে শিপন প্রামানিক (৩০) বৃহস্পতিবার সন্ধ্যায় ৭টার দিকে জোরপূর্বক ধর্ষণ করে। ওই গৃহবধূ বাড়ির পাশের নলকূপে পানি আনতে গেলে শিপন তাকে জোর করে পাশের বাঁশবাগানে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এ সময় ধর্ষক পালানোর চেষ্টা করলে ওই গৃহবধূর চিৎকারে পরিবারের লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষক শিপন প্রামানিককে আসামি করে বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ শিপন প্রামানিককে শুক্রবার দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করেছে।

এ ঘটনায় বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে শুক্রবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/কাসি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা