সারাদেশ

অনিয়মের অভিযোগে খুলনায় ইউপি চেয়ারম্যানকে অপসারণ

নিজস্ব প্রতিনিধি, খুলনা : বিভিন্ন অনিয়ম দুর্নীতির ও অর্থ আত্মসাতের অভিযোগে খুলনার দিঘলিয়া উপজেলার ৬ নম্বর যোগীপোল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আনিছুর রহমানকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়েছে। সে সঙ্গে ইউপি চেয়ারম্যান পদটি শুন্য ঘোষণা করা হয়েছে।

জানা যায়, ভিজিডি কার্ডের তালিকা প্রণয়নে অনিয়ম এবং হোল্ডিং ট্যাক্স বাবদ আদায়কৃত অর্থ আআত্মসাৎ, জমি আছে ঘর নেই প্রকল্পে অনিয়ম, গর্ভবতী মায়ের পুষ্টি চাল বিতরণে অনিয়মসহ বিভিন্ন অভিযোগ রয়েছে ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিক এক প্রজ্ঞাপনে (নথি নং- ৪৬.০০৪৭০০.০১৭.২৭.০০১.১৫- ১৩৪) এই অপসারণের আদেশ দেওয়া হয়।
আদেশের কপি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব, খুলনার জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিব, দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় সরকার বিভাগের প্রোগ্রামার, অতিরিক্ত সচিব (ইউপি) ও অপসারণকৃত চেয়ারম্যান শেখ আনিছুর রহমানকে দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভিজিডি কার্ডের তালিকা প্রণয়নে অনিয়ম, হোল্ডিং ট্যাক্স বাবদ আদায়কৃত অর্থ আত্মসাৎ, যথাযথভাবে পরিষদের আয়-ব্যয়ের হিসাব সদস্যদের অবহিত না করা, জমি আছে ঘর নেই প্রকল্পে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে পরিষদের ১০ সদস্যের অভিযোগ প্রমাণিত হয়েছে। যেহেতু অনাস্থা প্রস্তাবের বিষয়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৯ ধারা অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) দিঘলিয়া খুলনা কর্তৃক বিশেষ সভা আহবান করে গোপন ব্যালটের মাধ্যমে অনাস্থা প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে ভোট গ্রহণ করা হয় এবং অনাস্থা প্রস্তাবের পক্ষে ১০ ভোট পড়ে, যা দুই তৃতীয়াংশের বেশি। সেহেতু স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৯ (১৩) ধারার বিধান অনুযায়ী সরকার কর্তৃক জনস্বাস্থ্যে অনাস্থা প্রস্তাবটি অনুমোদিত হওয়ায় ৬ নম্বর যোগীপোল ইউপি চেয়ারম্যান শেখ আনিছুর রহমানের পদটি একই আইনের ৩৫ (১) (চ) ধারা অনুযায়ী শুন্য ঘোষণা করা হলো।

এ ব্যাপারে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল আলম বলেন, যোগীপোল ইউপি চেয়ারম্যানের অপসারণের ব্যাপারে এখনো কোন আদেশ হাতে পাইনি। আদেশের কপি হাতে পাওয়ার পর আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে কথা বলার জন্য যোগীপোল ইউনিয়ন পরিষদের অপসারণকৃত চেয়ারম্যান শেখ আনিছুর রহমানের মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সান নিউজ/খাআ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা