সারাদেশ

হাসপাতালের জানালার কার্নিশে মিললো নবজাতকের লাশ

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোর সদর হাসপাতালে জানালার কার্নিশ থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে মৃতদেহটি সবার নজরে এলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে। এ ঘটনায় নবজাতকের মা-বাবাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

অভিযুক্ত দম্পতি হল নাটোর সদর উপজেলার নেগুড়িয়া এলাকার আব্দুল্লাহ রাজ্জাকের ছেলে রাজিব এবং লালপুর উপজেলার আব্দুলপুরের বড়বাড়ীর এলাকার আবু সুফিয়ানের মেয়ে সুইটি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ৯ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন রাজিব পত্নী সুইটি। বৃহস্পতিবার রাতের কোনও এক সময় সুইটি হাসপাতালের মহিলা ওয়ার্ডের বাথরুমে বাচ্চা প্রসব করেন। পরে সুইটি তার সদ্য জন্ম নেওয়া বাচ্চার মৃতদেহ জানালা দিয়ে ফেলে দিলে তা জানালার কার্নিশে আটকে যায়। সকালে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এলে পুলিশে খবর দেওয়া হয়। তবে প্রসবের সময় নবজাতকটি জীবিত ছিল কি না তা এখনও জানা যায়নি।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দম্পত্তিকে জিজ্ঞাসাবাদ করছে। রাতে সুইটির স্বামী রাজিব হাসপাতালিই ছিলেন। প্রাথমিক জিজ্ঞাবাসাদে বাচ্চাটি নিজেদের বলে স্বীকার করেছে ওই দম্পত্তি।

নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক আনছারুল ইসলাম জানান, নবজাতকের বিষয়টি অবহিত হওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা