সারাদেশ

নেত্রকোনায় মোবাইল কোর্টের ওপর হামলার ঘটনায় মামলা 

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা : নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদীতে বালুরঘাটে মোবাইল কোর্টে হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। উপজেলার বিরিশিরি ইউনিয়নের ৭ নং ইউপি সদস্য নিবাস সরকারকে প্রধান আসামি করে ১৬ জন ড্রেজার মালিক ও শ্রমিকের নাম উল্লেখসহ আরো ৫০/৬০ জনকে অজ্ঞাত করে মামলাটি দায়ের হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে সদর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল মান্নান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ও পরিবেশ সংরক্ষণ আইনে দুর্গাপুর থানায় মামলাটি দায়ের করেন।

এর আগে গতকাল বুধবার ১ নং বালুঘাটে অপরিকল্পিতভাবে বাংলা ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ন চন্দ্র ভৌমিক এর নেতৃত্বে চলা মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় মোবাইল কোর্টের টিমের উপর ড্রেজার মালিক ও শ্রমিকরা ইট পাটকেল ছুঁড়ে হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্যসহ ভূমি অফিসের দুই কর্মকর্তা ও এক শ্রমিক আহত হন।


সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা