সারাদেশ

চট্টগ্রামে নারীসহ দু'জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজানে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার গহিরা ও কদলপুর এলাকা থেকে তাদের মরদের উদ্ধার হয়।

উদ্ধারের পর মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশের রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, স্থানীয়দের কাছ থেকে গহিরা ইউনিয়ননের দলইনগর ওয়ার্ডের পুকুর থেকে নাছরিন আক্তার সুর্বনার মরদেহ উদ্ধার করা হয়েছে।

চারদিন আগে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিল নাছিরন। মরদেহ উদ্ধারের পর আজ দুপুর ১২টার দিকে এসে নাছিরনের স্বামী ও বোন এসে মরদেহ শনাক্ত করে।

তিনি আরও বলেন, মরদেহের আলামত দেখে মনে হচ্ছে নাছিরনকে হত্যা করে এখানে ফেলে যাওয়া হয়েছে। কেন তাকে হত্যা করেছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, কদলপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের খালের পাশের একটি বাগান থেকে জালাল আহমেদ (৭০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা