সারাদেশ

সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী বেলাল হোসেন (৩৭)-কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত বেলাল বেলকুচি উপজেলার মাহমুদপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০১৪ সালের ১৪ মে মধ্যরাতে বেলাল হোসেন তার স্ত্রী ও এনায়েতপুর থানার ফজল হকের মেয়ে বিলকিছ খাতুনকে মারধরের এক পর্যায়ে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় বিলকিছ খাতুনের বড় ভাই বেলাল হোসেন বাদী হয়ে বেলকুচি থানায় মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি শেষে আদালত মঙ্গলবার আসামি বেলাল হোসেনের উপস্থিতিতে তাকে যাবজ্জীবন করাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের দণ্ডাদেশ প্রদান করেন।

সরকারি কৌসুলি (পিপি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা