সারাদেশ

মুচলেকায় জামিন পেলেন নিক্সন চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় হাইকোর্টের আগাম জামিনের মেয়াদ শেষে ফরিদপুরের জজকোর্ট থেকে জামিন পেলেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান নিক্সন চৌধুরী।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় দুই হাজার টাকার মুচলেকা নিয়ে ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সেলিম মিয়ার আদালত তাকে জামিন দেন বলে জানিয়েছেন এমপির আইনজীবী।

নিক্সনের আইনজীবী শামসুল হক ভোলা মাস্টার জানান, রাষ্ট্রপক্ষ এ জামিন আবেদনের বিরোধিতা না করায় আদালত দুই হাজার টাকার বেলবন্ডে এমপি নিক্সনকে নিয়মিত জামিন দেন।

জামিনের পর নিক্সন বলেন, ওই নির্বাচন বাতিল হয়ে যাওয়ায় তার বিরুদ্ধে করা মামলার গুরুত্ব হারিয়েছে কিনা সে বিবেচনা আদালত করবেন। আইন তার নিজস্ব গতিতে চলে, আমি আইনের প্রতি সর্বদাই শ্রদ্ধাশীল। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এই মামলার নিস্পত্বি হবে। আমি লুঙ্গি, গামছা সঙ্গে নিয়েই আসছিলাম, আদালত যদি জামিন না দিতেন জেলে চলে যেতাম। আমি রাজনীতি করি, রাজনীতি করলে জেলে যাওয়া স্বাভাবিক।

গত ১০ অক্টোবর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে আচরণবিধি ভাঙার অভিযোগে তার বিরুদ্ধে ১৫ অক্টোবর চরভদ্রাসন থানায় এ মামলা করেন চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকা জেলার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম।

এ মামলায় গত ২০ অক্টোবর আট সপ্তাহের জন্য হাইকোর্টের একটি বেঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান এমপি নিক্সন। এরপর নিম্ন আদালতে এ জামিন পেলেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা