সারাদেশ

ড্রেজার পাইপের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে গেল ফেরি

নিজস্ব প্রতিনিধি, শিবচর (মাদারীপুর) : মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার আসার পথে ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে ডাম্ব ফেরি রাণীগঞ্জের তলায় ফাটল ধরে। পরে নোঙর করা হলে ফেরিটি ডুবে যায়।

বাংলাবাজার ফেরি ঘাট সূত্রে জানা গেছে, রোববার রাত ১২টার দিকে ডাম্ব ফেরি রানীগঞ্জ শিমুলিয়া ঘাট থেকে ২২টি যানবাহন নিয়ে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে আসার সময়ে নদী খননের ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যায়। পরে দ্রুত ফেরিটি রাত ৪টার দিকে বাংলাবাজার ঘাটে এসে যানবাহন নামিয়ে নোঙর করে রাখে। তবে ভিতরে পানি প্রবেশ করে পুরো ফেরিটি ডুবতে থাকে। পরে সোমবার বেলা ১টার দিকে পুরো ফেরিটি পদ্মায় ডুবে যায়।

দিকে ডাম্ব ফেরি রানীগঞ্জের চালক ফরিদ মিয়া জানান, রোববার রাত ১২টার দিকে ডাম্ব ফেরি রানীগঞ্জ শিমুলিয়া থেকে ২২টি যানবাহন নিয়ে বাংলাবাজার ঘাটে আসার সময় ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে ভিতরে পানি প্রবেশ করে। সোমবার দুপুর ১টার দিকে পুরো ফেরিটি পদ্মায় ডুবে যায়।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ম্যানেজার সালাউদ্দিন জানান, বাংলাবাজার ঘাটে আসার সময় ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে রানীগঞ্জ ফেরির তলা ফেটে যায়। চালক বিচক্ষণতার সঙ্গে ফেরিটি ঘাটে নোঙর করে। পরে নিরাপদে সব যানবাহন ও যাত্রী নামিয়ে দেয়া সম্ভব হয়। পরে আস্তে আস্তে ফেরিটি ডুবে যায়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ওয়াশিংটনে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা