সারাদেশ

মুদি দোকানির মাথা কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মুদি দোকানি মো. বিল্লাল হোসেন (৫০) এর মাথাবিহীন (গলাকাটা) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ নভেম্বর) সকালে উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকার কাঠ বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, রাতে কোন এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যার পর মাথা কেটে নিয়ে যায়। সে গতকাল থেকে নিখোঁজ ছিল। আজ সোমবার সকালে একটি নির্জন স্থানে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

নিহতের লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি রফিকুল।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা