সারাদেশ

চিনিকল শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ অব্যাহত 

নিজস্ব প্রতিবেদক : চিনিকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে পাবনা, পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও রংপুরের শ্যামপুরে শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ-সমাবেশ অব্যাহত রেখেছেন।

প্রতিদিনের ন্যায় সোমবার (৭ ডিসেম্বর) সকালেও এ কর্মসূচি পালন করছেন তারা।

প্রতিনিধিদের পাঠানো সংবাদগুলো তুলে ধরা হলো-

পাবনা : পাবনা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ পালন করছেন আখচাষি ও শ্রমিক কর্মচারীরা। সকাল ১০টায় মিলের সামনের মহাসড়ক অবরোধ করে শ্রমিক-কর্মচারীরা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন। পরে বিক্ষুব্ধরা বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্পের চেয়ারম্যান সনদ সাহার কুশপুত্তলিকা দাহ করেন।

সমাবেশে বক্তব্য দেন, পাবনা চিনিকল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি সাজেদুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জ্বল, সাবেক সভাপতি ইব্রাহীম হোসেন, আখচাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আনছার আলী ডিলু প্রমুখ।

বক্তারা সমাবেশে বলেন, চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করে শ্রমিক-কর্মচারীদের ৬ মাসের বকেয়া বেতন দেওয়ার দাবি জানান। কৃষকবান্ধব সরকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তারা।

পঞ্চগড়: চিনিকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে চিনিকলের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন আখচাষি ও শ্রমিক-কর্মচারীরা। সকাল ১১টায় পঞ্চগড় চিনিকলের প্রধান ফটকের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন শ্রমিক-কর্মচারীরা। পরে ফটকের সামনে ২ ঘণ্টার কর্মবিরতি শুরু করেন তারা।

পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাংস্কৃতিক সম্পাদক মো. নবী হাসেনসহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এ সময় তারা বলেন, আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে। আগামী ৯ তারিখে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হবে। অবিলম্বে ১৫ ডিসেম্বরের মধ্যে চিনিকল চালু করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ৫ দফা দাবিতে মিল চত্বরে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির মিলগেটে শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। এরপর আখচাষিদের সঙ্গে নিয়ে মিল এলাকায় বিক্ষোভ মিছিল করেন শ্রমিক-কর্মচারীরা।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলি, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সহসম্পাদক খবির উদ্দিন প্রমুখ।

এ ছাড়া রংপুরের শ্যামপুরে চিনিকলের সামনে বিক্ষোভ করেন শ্রমিক-কর্মচারীরা।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা