সারাদেশ

সিলেটের পানসি রেস্টুরেন্টকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, সিলেট : পাঁচ ভাই'র পর পানসি রেস্টুরেন্টকেও সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব-৯ এর ভ্রাম্যমান আদালত। সোমবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এক অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

অভিযানে পঁচা-বাসি গ্রিল ও খাবারে কেমিক্যাল, বিষাক্ত রঙ মেশানো এবং অপরিছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের প্রমাণ পাওয়ায় এ জরিমানা আদায় করা হয়।

এসময় র‍্যাব'র নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, ‌“সিলেটে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। পানসি রেস্টুরেন্টে অভিযানকালে পঁচা-বাসি গ্রিল, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশনের কারণে সাড়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।”

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা