ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ , বাসে আগুন
সারাদেশ

ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ , বাসে আগুন

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলা সদর উপজেলার ইলিশা সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। এ সময় স্থানীয় জনতা বাসটি ভাংচুর করে এবং আগুন লাগিয়ে দেয়।

সোমবার (০৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ইলিশা সড়কের ব্যারিস্টারের কাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জসিম উদ্দিন (৪৫),। তাৎক্ষণিকভাবে আরেক জনের নাম জানা যায়নি। নিহত জসিম উদ্দিন সদর উপজেলা চর সিতারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাস মালিক সমিতির একটি যাত্রীবাহী বাস চরফ্যাশন থেকে ভোলার ইলিশা ফেরিঘাটে যাচ্ছিলো। বাসটি ভোলা লক্ষ্মীপুর মহাসড়কের ব্যারিস্টারের কাচারি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ঘ হয়। এতে ঘটনাস্থলেই দুইহক মারা যান।

আহত ৩ জনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে মোট ৩টি বাস ভাংচুর করে এবং দুর্ঘটনা কবলিত বাসে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা