সারাদেশ

সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : প্রায় ১২ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। হবিগঞ্জের শাহজীবাজার রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হওয়া ট্রেন উদ্ধারের পর রোববার রাত সাড়ে ১২টায় সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে রোববার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন শাহজীবাজার রেলস্টেশনের কাছে পৌঁছলে এর পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এর পরই সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ থাকে।

এদিকে এ ঘটনায় রাতেই দুটি তদন্ত কমিটি গঠন করা হয় এর একটি কেন্দ্রীয় তদন্ত কমিটি। এ কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের (পূর্ব) প্রধান প্রকৌশলী সুবক্তগীনকে। চার সদস্যবিশিষ্ট এ কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

অপরটি বিভাগীয় তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশ রেলওয়ে ঢাকার বাণিজ্যিক পরিবহন কর্মকর্তা (দ্বিতীয়) মাইনুল ইসলামকে। পাঁচ সদস্যবিশিষ্ট এ কমিটিকেও তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে নিশ্চিত করেছেন রেলওয়ে চট্টগ্রামের (পূর্ব) প্রধান প্রকৌশলী সুবক্তগীন।

তিনি বলেন, রাত সোয়া ১১টায় দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার কাজ শেষ হয়।

শাহজীবাজার স্টেশনমাস্টার কাইয়ুম ইসলাম জানান, ট্রেন উদ্ধার হয়েছে। কিন্তু লাইন এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। সিগন্যাল ভেঙে গেছে। এটি মেরামত করতে হয়। পরে সাড়ে ১২টার দিকে চলাচল স্বাভাবিক হয়।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা