ঘন কুয়াশার কারণে পদ্মায় ফেরি চলাচল বন্ধ 
সারাদেশ

ঘন কুয়াশার কারণে পদ্মায় ফেরি চলাচল বন্ধ 

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : ঘন কুয়াশায় কারণে ফেরির মার্কিং বাতির আলো স্পষ্ট দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে চারটি ফেরি।

রোববার (০৬ ডিসেম্বর) রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানান বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক মো. সালাম হোসেন ও দৌলতদিয়া ঘাটের শাখা ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ্ রনি।

তিনি বলেন, সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। রাত ১২টার দিকে কুয়াশা বাড়তে থাকায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহনের সংখ্যা বাড়ছে। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল পুনরায় চালু হবে বলেও জানান তিনি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা