সারাদেশ

দেড় মাস ধরে স্কুলছাত্রীকে ধর্ষণ, ইউপি সদস্য রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ার ধুনট উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণের পর প্রায় দেড় মাস ধরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া আসামি ফজলুল হক বাবুর (৪৫) দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ফজলুল হক বাবু উপজেলার গোপালনগর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি দেউড়িয়া গ্রামের সামসুল হকের ছেলে।

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে ধুনট থানার মামলায় আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে বিশেষ অভিযান চালিয়ে বগুড়া শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গত ১৬ জুন উপজেলার দেউড়িয়া গ্রামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করেন ফজলুল হক বাবু। ওই ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে ১২ আগস্ট ধুনট থানায় মামলা করেন। ওই মামলায় মাসুদ ও ফজলুল হকসহ সাতজনকে আসামি করা হয়।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, কোনো এক স্থানে আটক রেখে স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। সেই স্থানের নাম জানতে এবং মামলার প্রধান আসামির অবস্থান জানার জন্য ফজুলল হক বাবুকে রিমান্ডে নেয়া হয়।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা