সারাদেশ

চিরকুট লিখে কিশোরীর আত্মহত্যা  

নিজস্ব প্রতিনিধি, বেতাগী (বরগুনা) : বরগুনার বেতাগীতে ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রোববার (৬ ডিসেম্বর) ভোরে বেতাগী পৌরসভার ৮নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত ইসরাত জাহান নেহা (১৫) ওই ওয়ার্ডের বাসিন্দা রুমা আক্তারের (ফাতিমা) প্রথম স্বামী আবুল বাসারের মেয়ে। সে বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, বাসায় মা ও মেয়ে থাকতেন। সকালে মা রুমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে নেহার ঝুলন্ত লাশ দেখতে পায়। ধারণা করা হচ্ছে, মায়ের সঙ্গে অভিমান করে নেহা আত্মহত্যা করেছে। সে সময় তার বিছানায় একটি চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা ছিল, ‘ভাল থেকো তোমরা, গুড বাই।’

বেতাগী থানার ওসি মো. সাখাওয়াত হোসেন তপু জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনায় মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা