সারাদেশ

পঞ্চগড়ে আখচাষি, শ্রমিক ও কর্মচারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড় চিনিকলের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন আখচাষি ও শ্রমিক-কর্মচারীরা। টানা ৬ দিন ধরে অব্যাহত রয়েছে এ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি।

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় চিনিকলের প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ সমাবেশে আখচাষি ও শ্রমিক-কর্মচারীরা জানান, অন্য কর্মসংস্থান না থাকায় মিলটি বন্ধ হয়ে গেলে মানবেতর জীবনযাপনে পড়বেন তারা।

এ সময় তারা চিনিকলের প্রধান ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চিনিকল চত্বর ঘুরে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে চিনিকল প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বিক্ষোভকারীরা পঞ্চগড় চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করে শ্রমিক-কর্মচারীদের ৩ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করে পঞ্চগড় চিনিকল চালু রাখার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। এ সময় বক্তারা বলেন, অবিলম্বে পঞ্চগড় চিনিকল চালু করা না হলে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি অব্যাহত থাকবে।

পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাংস্কৃতিক সম্পাদক মো. নবী হাসেনসহ শ্রমিক-কর্মচারীরা বক্তব্য রাখেন।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা