সারাদেশ

পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

রোববার (০৬ডিসেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানান বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান।

তিনি বলেন, শনিবার মধ্যরাতের পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে ভোর সাড়ে ৫টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় অপেক্ষামাণ যানবাহনের সংখ্যা বাড়ছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা