সারাদেশ

নোয়াখালীতে বাংলাদেশ সাংবাদিক পরিষদ কেন্দ্রীয় কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: সাংবাদিকদের ঐক্যবদ্ধ, পারস্পরিক সুসম্পর্ক, সুস্থ সাংবাদিকতা, সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ ও পেশাদারিত্ব সাংগঠনিক গঠনের লক্ষ্যে বাংলাদেশ সাংবাদিক পরিষদ'র কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (০৪ ডিসেম্বর) বিকাল ৩ঘটিকায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কাউন্সিল'র মাধ্যমে এ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে কাউন্সিল অধিবেশন উদ্ভোধন করেন চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক দৈনিক আজাদীর ফিচার এডিটর, প্রবীণ সাংবাদিক ও নাট্যজন প্রদীপ দেওয়ানজী।

আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে বিজয় ধর ও এএইচ এম মান্নান মুন্না'র যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নোয়াখালীর প্রবীণ সাংবাদিক ও লেখক অজয় কুমার আচার্য, বামনী ডিগ্রী কলেজের প্রভাষক লেখক ও সাংবাদিক বিমল মজুমদার, ছোটন কান্তি নাথ, মেসবাহ উদ্দিন, বুরহান উদ্দিন মুজাক্কির, এবিএম নিজাম উদ্দিন, রিয়াদুর রহমান, শাহরিয়ার নাছের, সানোয়ার ইসলাম রনি, মাঈন উদ্দিন সবুজ, গোলাম সরোয়ার, আনিছুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা মফস্বল সাংবাদিকদের মানবিক কল্যাণে নিবেদিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

দ্বিতীয় অধিবেশনে চট্টগ্রামের মীরসরাই উপজেলার দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী প্রতিনিধি মাহবুব পলাশকে সভাপতি, রাঙ্গামাটি জেলা দৈনিক আজাদী ও দেশ টিভি প্রতিনিধি বিজয় ধরকে সাধারণ সম্পাদক,নোয়াখালী জেলার দৈনিক দেশ ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি এএইচ এম মান্নান মুন্না কে সাংগঠনিক সম্পাদক করে ২১সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: ছাগলনাইয়া উপজেলার দৈনিক ইনকিলাব প্রতিনিধি এবিএম নিজাম উদ্দিনকে সহ সভাপতি, পটিয়া উপজেলার দৈনিক আজাদী প্রতিনিধি শফিউল আজম এবং চাঁদপুর জেলার সকালের খবর ও চাঁদপুর কন্ঠ পত্রিকার হাজিগঞ্জ প্রতিনিধি মেহেদী হাসান পাপ্পু কে যুগ্ম সম্পাদক, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার দৈনিক আজাদী ও কালের কন্ঠ প্রতিনিধি ছোটন কান্তি নাথকে অর্থ সম্পাদক, খাগড়াছড়ি জেলার মাটিরাংগা উপজেলার কালের কন্ঠ প্রতিনিধি সাগর চক্রবর্তি কমলকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, ইনফো বাংলার সহ সম্পাদক নির্দেশ বড়ুয়াকে দপ্তর সম্পাদক, সাপ্তাহিক একতার নোয়াখালী জেলা প্রতিনিধি অজয় কুমার আচার্য ও দি বাংলাদেশ টুডে কোম্পানীগঞ্জ প্রতিনিধি মেজবাহ উদ্দিনকে নির্বাহী সদস্য করে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

উক্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার অনেক নবীন প্রবীণ মফস্বল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।বিজয়,সাংগঠনিক সম্পাদক মান্নান মুন্না।

সান নিউজ/বিইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা