সারাদেশ

বরিশালে খাল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল নগরীর পোর্ট রোড খাল থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

মৃত জন্মগ্রহণ করায় অথবা অবৈধ গর্ভপাতে জন্ম নেয়া মৃত নবজাতকের মরদেহ খালে ফেলে দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ পুলিশের।

কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, পোর্ট রোড খালে এক নবজাতকের মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

ওসি বলেন, অবৈধ গর্ভপাতেও মৃত নবজাতকের মরদেহ কেউ খালে ফেলে দিতে পারে। পুলিশের সন্দেহ মৃতদেহটি ভাসতে ভাসতে পোর্ট রোড খালে আসে। ভাটা শুরু হলে মরদেহটি খালের তীরে আটকে থাকে। নবজাতকের মরদেহের বিষয়ে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা