সারাদেশ

মৌলভীবাজারে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল সংবাদদাতা অনুজ কান্তি দাশকে স্ত্রী হত্যার অভিযোগে আটক করেছে পুলিশ।

অনুজের শ্বশুর দিলীপ দাশের দায়ের করা মামলায় শনিবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় শ্রীমঙ্গল শহরতলীর পূর্বাশা আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীর হোসেন জানান, গত মঙ্গলবার সকালে সিলেট রাগীব রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক অনুজের স্ত্রী অনিতা দাশ মারা যান। হাসপাতাল থেকে অনিতার মরদেহ শ্রীমঙ্গল পূর্বাশাস্থ অনুজের বাসভবনে নিয়ে এলে সেখানে অনিতার বাবার বাড়ির লোকজন এসে অনিতাকে নির্যাতন করে হত্যার অভিযোগ তোলেন।

তাদের অভিযোগের ভিত্তিতে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে নির্যাতনের কিছুটা সত্যতা নিশ্চিত হয়ে শুক্রবার রাতে মামলা রেকর্ড করেন এবং শনিবার বিকেলে পূর্বাশা এলাকা থেকে তাকে আটক করে মৌলভীবাজার জেলহাজতে পাঠান।

এ ব্যাপারে অনিতার বাবা দিলীপ দাশ জানান, বিয়ের কিছুদিন পর তিনি জানতে পারেন তার মেয়ের জামাই নেশা করতেন। প্রায়ই তার মেয়েকে মদ্যপ অবস্থায় নির্যাতন করতো। এ নিয়ে একাধিক বিচার সালিশও হয়েছে। সর্বশেষ তাকে খাবার না দিয়ে এবং নির্যাতন করে আহত করে। একপর্যায়ে বাসাতেই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মেয়ের মৃত্যু হয়। এ ঘটনায় তিনি অনুজ কান্তি দাশ, তার মা পূরবী রাণী দাশ ও বাবা নরেশ চন্দ্র দাশকে আসামি করে মামলা করেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক জানান, মামলা দায়েরের পর প্রাথমিকভাবে কিছুটা সত্যতা পেয়ে তারা তাকে আটক করেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত সত্যতা জানা যাবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা