সারাদেশ

গৃহবধূ তাসলিমা হত্যার ঘটনায় মামলা 

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : গৃহবধূ তাসলিমা হত্যার ঘটনায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন নিহতের ভাই মুস্তাকিম। নিহতের স্বামী সোহেল মিয়া, শাশুড়ি নুরুন্নাহার বেগম, ননদ লিজা আক্তার, প্রতিবেশী দেবর আব্দুল আজিজের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে এ মামলা দেয়া হয়।

এদিকে, শনিবার (৫ ডিসেম্বর) বিকেলে মামলার আসামি নিহতের শাশুড়ি নুরুন্নাহারকে আদালতে পাঠিয়েছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

গত শুক্রবার ভোরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের চর পুবাইলে তাসলিমা নামে এক গৃহবধূকে হত্যার ঘটনা ঘটে। সকালে শ্বশুরবাড়ির লোকজন তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টা করে। পরে গোসল করাতে নিয়ে গলা ও শরীরে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হয় স্বজনদের। বিষয়টি আঁচ করতে পেরে লাশ ফেলে পালিয়ে যায় স্বামী ও শ্বশুর। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা