সারাদেশ

মৃৎশিল্পের কাজ করে ছেলেদের উচ্চ শিক্ষিত করলেন মালতী

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বড়গাঁ গ্রামের রাজপ্রসাদ পালের স্ত্রী মালতী রানী পাল। তিনি মৃৎশিল্পের পেশার মাধ্যমে তার ও তার পরিবারের ভাগ্যোন্নয়ন করেছেন।

মৃৎশিল্পের কাজ করেই মালতী পাল ছেলেদের করেছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত। এই পেশায় আঁকড়ে থেকেই বড় ছেলের ভালো চাকরিও জুটিয়েছেন। এই মৃৎশিল্পের পেশা বা পালের কাজকে অনেকেই ছোট মনে করেন। কিন্তু মালতী পালের এক ছেলে পুলিশের উপ-পুলিশ পরিদর্শক হওয়ার পরও তিনি পরিবারের বোঝা হয়ে থাকতে চান না। পরিবারে স্বচ্ছলতা থাকা সত্ত্বে তিনি বাড়তি আয়ের মাধ্যম হিসেবে স্বামীর বংশানুক্রমিক পেশাকে বেছে নিয়েছেন।

মালতী রানী পাল জানান, তার দুই ছেলে ও এক মেয়ে। মেয়েকে ভালো ঘরে বিয়ে দিয়েছেন। বড় ছেলে উপ-পুলিশ পরিদর্শক, আর ছোট ছেলে ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে স্নাতকোত্তর পাস করে ভাল চাকরির আশায় এখন ঢাকায় বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন।

মালতী এখন মাটি দিয়ে পরম যত্নে দইয়ের টোপা (হাঁড়ি) তৈরি করেন। সপ্তাহে তিন দিন টোপা তৈরি করেন। একদিনে ৫০/৬০টি দইয়ের টোপা তৈরি করা যায়। প্রতিটি টোপা শুকনো অবস্থায় না পুড়িয়ে চার টাকা দরে অন্য পালের নিকট বিক্রি করেন।

মালতী রানী পাল আরও বলেন, মাটির এ কাজকে ভালবেসে ফেলেছি। তাই এখন ছাড়তে পারছি না। বড় ছেলে ভাল চাকরি করে। এখন মাটির কাজ না করলেও চলে। তবু এই জাত পেশাকে ছাড়তে মন চায় না।

সান নিউজ/কাসি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা