সারাদেশ

ধানক্ষেতে কিশোরের মরদেহ  

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের ফুলবাড়ী তালতলায় ধানক্ষেতের খড়ের গাদার নিচ থেকে শরিফুল ইসলাম (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। শরিফুল পার্শ্ববর্তী তেলকুপি গ্রামের ওয়াসিম আলীর ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, ‘বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিল কিশোর শরীফুল। অনেক খোঁজ করেও তাকে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে ফুলবাড়ী তালতলা এলাকায় একটি ধানক্ষেতের মধ্যে খড়ের গাঁদার নিচে তার মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।’

ওসি আরও বলেন, ‘নিহত কিশোরের গলায় গেঞ্জি পেঁচানো ছিল। মুখের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করে খড়ের গাঁদার নিচে লুকিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।’

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা