সারাদেশ

টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ১৮ কিশোর

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : পটুয়াখালীর দুমকিতে টানা ৪১ দিন তাকবীরে উলার (ইকামাতের শুরু থেকে) সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১৮ কিশোরকে বাইসাইকেল দিয়েছেন মসজিদ কমিটি।

শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার আঙ্গারিয়া বাজার জামে মসজিদ এলাকায় কিশোরদের হাতে সাইকেল তুলে দেয়া হয়। এদের মধ্যে একজনকে শীতের পোশাক ও বাকিদের টুপিসহ ইসলামি বই উপহার দেয়া হয়।

মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর থেকে শিশু-কিশোরদের নামাজে আগ্রহী করতে এ প্রতিযোগিতা শুরু হয়। এলাকার ৪৯ জন শিশু-কিশোর এ প্রতিযোগিতায় অংশ নেয়। টানা ৪১ দিন তাকবীরে উলার সঙ্গে মসজিদে এসে নামাজ আদায় করতে সক্ষম হয় ১৮ কিশোর ও একজন বয়স্ক মুসল্লি। শুক্রবার সেই ১৮ কিশোরকে অনুষ্ঠানিকভাবে বাইসাইকেল এবং অন্য একজনকে শীতবস্ত্র ও পাগড়ি দিয়ে পুরস্কৃত করা হয়।

তবে যারা টানা ৪০ দিন নামাজ আদায় করতে পারেনি তাদেরকেও নিরাশ করেনি আয়োজকরা। বাকি প্রত্যেককে ইসলামি বইসহ টুপি উপহার দেয়া হয়।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. শফিকুল ইসলাম জাহিদ জানান, মসজিদ কমিটির উদ্যোগে শিশু-কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এমন আয়োজন দেশের সব মসজিদেই হওয়া উচিত। ফলে মসজিদ মুসল্লিতে ভরা থাকবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা