সারাদেশ

আজানরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ‘আল্লাহু আকবর, আল্লাহু আকবর’ ধ্বনিতে মুসল্লিদের নামাজের জন্য আহ্বান জানিয়ে আজানরত অবস্থায় মারা গেলেন আব্দুল কুদ্দুছ (৬৫) নামের এক মুয়াজ্জিন। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার আগপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন। কুদ্দুছ খান্দার গ্রামের মৃত সদর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী মো. সবুজ মিয়া জানান, বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) জোহরের আজানের সময় মাইকে দুইবার আল্লাহু আকবর ধ্বনি শোনার পরে আর কোনো আওয়াজ শুনতে পাননি। দৌড়ে গিয়ে দেখতে পান মসজিদের ভেতরে ফ্লোরের ওপর মুয়াজ্জিন পড়ে রয়েছেন। মুসল্লিরা দ্রুত ভেতরে গিয়ে দেখেন তিনি আর বেঁচে নেই।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মসজিদের ইমাম হাফেজ মো. শাফায়েত হোসাইন। তিনি জানান, জোহর নামাজের জন্য আজান দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন মুয়াজ্জিন আব্দুল কুদ্দুছ। তিনি এই মসজিদে দেড় যুগ ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা