সারাদেশ

বোয়ালমারীতে গাছ চাপায় ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামে গাছ চাপায় এক গাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বেলা ২ টায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির মো. সেলিম জানান, ময়না ইউনিয়নের বেলজানি গ্রামের ভুলন ইসলামের ছেলে গাছ ব্যবসায়ী নুর ইসলাম (৪০) পার্শ্ববর্তী গ্রাম হাটখোলারচরে একটি গাছ কিনে বৃহস্পতিবার দুপুরে কাঠুরে দিয়ে গাছটি কাটছিলেন।

এ সময় ওই গাছের কর্তনকৃত একটি ডাল নিচে দাঁড়িয়ে থাকা নুর ইসলামকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

সান নিউজ/কেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা