সারাদেশ

খুলনায় মোবাইল কোর্টে লক্ষাধিক টাকা জরিমানা ও ১৫৫ জন আটক

নিজস্ব প্রতিনিধি, খুলনা : করোনাভাইরাস সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় খুলনা জেলা প্রশাসন বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) খুলনা মহানগরের মেট্রোপলিটন এলাকার ৮ থানায় এবং খুলনা জেলার নয়টি উপজেলায় একযোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৬টি টিমের মাধ্যমে মোবাইল কোর্টের এই অভিযান পরিচালিত হয়।

সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত খুলনা মহানগর ও উপজেলাগুলোতে বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্যবিধি না মানার দায়ে মোট ২৫৯টি মামলায় ২৭১ জনকে ১,১৮,২০০/- (এক লক্ষ আঠারো হাজার দুইশত) টাকা জরিমানা করা হয় এবং ১৫৫ জনকে আটক করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গত নভেম্বর মাসের জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সর্বসম্মত সিদ্ধান্তের প্রেক্ষিতে ৯ নভেম্বর থেকে জেলা প্রশাসন কঠোর অবস্থা গ্রহণ করে। গত ৯ নভেম্বর থেকে এ পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্টে মোট ৭৭০টি মামলায় ৩৮২ জনকে ৩ লাখ ৮৮ হাজার ৮৭০ টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করেন মহানগর মেট্রোপলিটন থানা পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা এবং উপজেলাসমূহে স্ব-স্ব থানা পুলিশের সদস্যরা।

করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা